চিকেন থাই স্যুপ রেসিপি
উপকরণ
১ টি ডিম ১/৪ কাপ টমেটো সস ১/৪ কাপ চিলি সস ১ চা চামচ গোল মরিচের গুড়া ১ চা চামচ শুকনো মরিচ বাটা ২ চা চামচ চিনি ৩ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামচ মাখন ১০০ গ্রাম চিকেন স্লাইস ১০০ গ্রাম চিংড়ি মাছ ১০০ গ্রাম মাশরুম ৩ টি কাচা মরিচ ১/২ চা চামচ রসুন কুচি ৩০ গ্রাম আদা স্লাইস ১ চ চামচ সয়া সস ১ চা চামচ ওয়েস্টার সস ৩ টি স্টিক লেমন গ্রাশ ২ টেবিল চামচ লেবুর রস ২ চা চামচ লবন পছন্দমত ধনিয়া পাতা কুচি
প্রস্তুত-প্রনালী:
১ একটি বাটিতে ডিম, টমেটো সস, চিলি সস, গোল মরিচের গুড়া, লবন, চিনি, কর্ণ ফ্লাওয়ার ও ১ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ২ কাপ পানি দিয়ে হ্যান্ড হুইস্ক এর সাহায্যে মিশিয়ে এক পাশে রেখে দিন।
২ ফ্রাইপ্যানে মাখন দিয়ে গরম হলে রসুন কুচি দিয়ে ভেজে লালচে হয়ে এলে এর মধ্যে একে একে লেমন গ্রাস, চিকেন, চিংড়ি, মাশরুম, সয়া সস, ওয়েস্টার সস, গোল মরিচের গুড়া, কাচা মরিচ স্লাইস, আদা স্লাইস, লবন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ২ মিনিট রান্না করুন।
৩ এখন ৪ কাপ চিকেন স্টক ও ১ টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি গরম হতে দিন। ফুটতে শুরু করলে মিশিয়ে রাখা মিশ্রনটি অল্প অল্প করে ঢালতে থাকুন এবং হ্যান্ড হুইস্ক এর সাহায্যে মিশিয়ে নিন যাতে দলা পাকিয়ে না যায়।
৪ ১-২ মিনিট জ্বাল করলেই সুপ ঘন হয়ে যাবে। তখন চুলা বন্ধ করে দিয়ে লেবুর রস ও ধনে অয়াতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।
