ঘরেপাতা মিষ্টি দই রেসিপি

উপকরণ

৩ কাপ ‏দুধ ১/২ কাপ ‏চিনি ১/২ কাপ ‏টক দই

প্রস্তুত-প্রনালী:

১ একটি পাত্রে চিনি, সামান্য পানি নিয়ে জ্বাল করে ক্যারামেল বানিয়ে নিন। এবার এর মধ্যে দুধ দিয়ে অনবরত নেড়ে চেড়ে জ্বাল করে ২/৩ অংশে পরিনত করুন। কিছুক্ষন রেখে ঠান্ডা করে নিন যেন হাতে গরম সহ্য হয়। পুরোপুরি ঠান্ডা করা যাবে না।

২ এখন টক দইটুকু একটি কাটা চামচ দিয়ে খুব ভাল করে ফেটে দুধ-এর মিশ্রণের সাথে ভাল করে মেশান। মেশানোর আগে একটি ছাকনীর সাহায্যে টক দই ছেকে নিন।

৩ যে পাত্রে দই বসাবেন খেয়াল রাখবেন তাতে যেন একটুও পানি না থাকে। এবার কিছুটা উপর থেকে দুধ-এর মিশ্রণটা ঢেলে দিন। ঢাকনা দিয়ে ঢেকে একটা তোয়ালে দিয়ে জড়িয়ে রেখে দিন সারা রাত অথবা ৮ ঘন্টা। ৮ ঘন্টা পর দেখবেন আপনার দই একদম রেডি।

৪ যদি মনে হয় দইটা ৮ ঘন্টা পরেও ভালো জমেনি তাহলে আরও ৫-৬ ঘন্টা রাখতে পারেন। এরপর ঠান্ডা করে বা যেভাবে পছন্দ পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights