মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২

অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-রিপন লারা (৩৫), নুর আলম (২৫), মোরছালিন (২০), জীবন (২২), আনোয়ারা (৪০), জামাল (৩৭), রহমত আলী (২৭), মাইনউদ্দিন (৩৯), রাশেদুল হাসান তুহিন (৪৫), আকাশ বাসফোর ওরফে প্রশান্ত (১৯), সাব্বির (২৫) ও শাওন (১৮)।

তালেবুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights