টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে একই ঘটনায় দগ্ধ দুই ফায়ার ফাইটারের মৃত্যু হলো।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নুরুল হুদার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় নুরুল হুদাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন।

নুরুল হুদার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। তার বাবার নাম আব্দুল মনসুর। মায়ের নাম শিরিনা খাতুন।

এর আগে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের লিডার শামীম আহমেদ।

শামীমের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights