ভিসা আবেদনকারীদের কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ব্যবহারের আহ্বান জার্মান দূতাবাসের

অনলাইন ডেস্ক

কর্মসংস্থান ভিসা, ভোকেশনাল ট্রেইনিং ভিসা ও অপরচুনিটি কার্ডের জন্য আবেদনকারীদের শুধু কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে তাদের আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জার্মানির দূতাবাস আবেদনকারীদের বিস্তারিত তথ্য ও নির্দেশিকা জানতে এর অফিসিয়াল ওয়েবসাইট (https://dhaka.diplo.de/bd-en) দেখার অনুরোধ জানিয়েছে।

দূতাবাস আবেদনকারীদের ভিসা আবেদনের ক্ষেত্রে ‘বিশেষ অ্যাপয়েন্টমেন্ট’ চাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেছে, এ ধরনের অনুরোধ মূল্যবান সময় ও সম্পদ নষ্ট করে।

দূতাবাস জানায়, ন্যায্যতার স্বার্থে ভিসা প্রক্রিয়া কেবল অফিসিয়াল ওয়েটিং লিস্ট অনুযায়ী চলবে এবং কোনো ব্যতিক্রম করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বচ্ছ এবং শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সব আবেদনকারীর জন্য সমান ব্যবস্থা নিশ্চিত করা এবং ভিসার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এটি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights