বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ ওভারে আইরিশদের লক্ষ্য ১০৪

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিততে আয়ারল্যান্ডের দরকার ৮ ওভারে ১০৪ রান। মানে ওভার প্রতি প্রয়োজন ১৩ রান।

বিকাল ৩.৩৭ মিনিটের দিকে বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল খেলা।

বৃষ্টি নামার আগ পর্যন্ত ১৯.২ বলে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তুলেছিল ২০৭ রান।
শুরুতে টস জিতে সাকিব আল হাসানের দলকে ব্যাট করতে পাঠিয়েছিল আইরিশরা। লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে দারুণ শুরু করে টাইগাররা। ২৩ বলে ৪৭ করে ফেরেন লিটন। ৩৮ বলে ৬৭ করেছেন রনি।

১৩ বলে ১৪ রান করে নাজমুল শান্ত ফিরলেও ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারী। বর্তমানে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights