ধামরাইয়ে শ্রমিকের মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে কারখানার ভেতর থেকে শামীম হোসেন (২৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম সাভার ব্যাংক কলোনি এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার রোয়াপাড়া গ্রামে। তার বাবার নাম আলম আকন্দ বলে জানা গেছে।

জানা যায়, ধামরাইয়ের মহাসড়কের পাশে অবস্থিত কারখানায় প্রতিদিনের মত কাজে যোগদান করেন শামীম হোসেন নামে ওই শ্রমিক। হঠাৎ করেই গেটের সিকিউরিটি গার্ডে খবর আসে শামীম নামে শ্রমিক মারা গেছে। কিভাবে মারা গেছে তার সঠিক কারন জানা যায়নি। তবে কারখানার কর্তৃপক্ষ জানিয়েছেন কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভায়োবিটার মেশিনের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে ওই শ্রমিক। পুলিশ বিকেলে তার মরদেহ উদ্ধার করেছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights