সুলতানা জেসমিনের মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে : তানিয়া রব

নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের আহ্বায়ক তানিয়া রব। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে তানিয়া রব বলেন, ‘র‌্যাব-পুলিশের হেফাজতে সাধারণ মানুষের মৃত্যুর দায় রাষ্ট্র কোনোক্রমেই এড়িয়ে যেতে পারে না। রাষ্ট্র নাগরিক হত্যার কারখানা হতে পারে না। অভিযোগ পাওয়ার সাথে সাথে র‌্যাব নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে আটক করে মৃত্যুকে অনিবার্য করে তুলেছে, এটা কোনোক্রমেই গ্রহণীয় নয়। এই মৃত্যুর দায়-দায়িত্ব সরকারকে অবশ্যই নির্ধারণ করতে হবে।’

তিনি বলেন, ‘সুলতানা জেসমিনের পরিবারের দাবি অনুযায়ী র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু প্রমাণ করে দেশে আইনের শাসন তলানিতে গিয়ে ঠেকেছে। উচ্চপর্যায়ের তদন্ত করে সুলতানা জেসমিনের মৃত্যুর দায় নির্ধারণ করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং নাগরিক হত্যার কৌশল চিরতরে বন্ধ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights