দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়নের তারাটিয়া পূজা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি স্থানীয় নেতারা।

সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আতাউর রহমান আতা উপজেলা বিএনপির
সহ সভাপতি বাবু শ্যামল,উপজেলা বিএনপির সহ সভাপতি লাবলু , বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু , বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জয়নাল , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম সহ আরো বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী । পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে পার রামরামপুর বিএনপির নেতাকর্মীরাও যোগদান করেন ।
পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম সওদাগর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম ফর্সা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মোনায়েম হোসেন খান, আবু তালেব, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম খাজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাসকিম আহাম্মেদ ফাহিম প্রমুখ।
নেতাকর্মীরা এ সময় পূজা মন্ডপে আর্থিক অনুদান দেন এবং মণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights