বরুণ ধাওয়ানের গাড়ি ধাক্কায় পথচারী আহত

অনলাইন ডেস্ক

বলিউড তারকাদের খামখেয়ালিপনা নিয়ে নানা গল্প শোনা যায়। সালমান খান নাকি একসময় পথে শুয়ে থাকা মানুষদের ওপর গাড়ি চালিয়ে দেন। সেই নিয়ে বিস্তর ঝামেলা পোহাতে হয় তাকে। এ বার বরুণ ধাওয়ানের গাড়ি ধাক্কা মারল এক পথচারীকে।

অভিনেতা এই মুহূর্তে ব্যস্ত তার ‘সানি সংস্কারি’ ছবিটি নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিলেন। পরনে জিমের পোশাক। সেই সময় অভিনেতার গাড়িচালক নাকি ধাক্কা মারেন এক পথচারীকে। সেই পথচারীকে সমবেদনা জানানোর পরিবর্তে উল্টে চোটপাট শুরু করেন চালক। গাড়ির ভেতরেই ছিলেন বরুণ।

দুইপক্ষের বাকবিতণ্ডার মাঝে চলে আসে ট্রাফিক পুলিশ। পুলিশকে ওই পথচারী বলেন,‘‘এই লোকটা গোটা গাড়িটাই আমার ওপর তুলে দিচ্ছিল।’’ সেই সময় গাড়ি থেকে নেমে আসেন বরুণ।

দু’পক্ষকেই শান্ত করার চেষ্টা করেন তিনি। শেষমেশ পুলিশ ছেড়ে দেয় বরুণের গাড়ি। অভিনেতার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে নেটপাড়া। গোটা পরিস্থিতিটাকে যে ভাবে ঠান্ডা মাথায় বরুণ সামাল দেন সেটার প্রশংসা করেছেন অনেকে। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights