কুড়িগ্রামে ১০৭ টি পূজা মন্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: ২.১০.২৫
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপজেলার মোট ১১২টি পূজা মণ্ডপের মধ্যে ১০৭টি মণ্ডপে এ অনুদান পৌঁছে দেওয়া হয়।

২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দিনব্যাপী পূজা মণ্ডপগুলো পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এ অনুদান তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), উলিপুর উপজেলার কৃতি সন্তান ও উলিপুর-৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আব্দুল খালেক।

এ সময় তার সঙ্গে ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা এবং উলিপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুদান প্রদানকালে আব্দুল খালেক বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজাকে ঘিরে ভারতীয় মদদে একটি মহল ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অনুদান গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপি পরিবারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights