কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪০) ও তার স্ত্রী রুবি বেগম (৩২)।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হবার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে। এসময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী- স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তান গুলো অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। সন্তান গুলো তাদের পিতা- মাতাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights