নিউ ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় মায়ামির

অনলাইন ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

রবিবার (৫ অক্টোবর) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন লিওনেল মেসি গোল করতে না পারলেও তার জাদুকরী পাসেই উড়ল ইন্টার মায়ামি।

দু’টি করে গোল করেছেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে। মেসির অসাধারণ তিনটি অ্যাসিস্টে এসেছে তাদের তিনটি গোলই। এই জয়ে টানা দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর আবারও জয়ের দেখা পেল মায়ামি।

১৭ জয় ও ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ হাতে রেখে তারা দ্বিতীয়স্থানে থাকা এফসি সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে।

ম্যাচের ৩২তম মিনিটে মেসির দারুণ এক থ্রু বল থেকে গোল করেন আলেন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেসির পাসেই গোল করেন আলবা। দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ডুর তুরগেমান। তবে এক মিনিটের মধ্যেই মেসির পাস থেকে আবারও গোল করে আলেন্দে ব্যবধান বাড়ান। এরপর ৬৩তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আলবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights