রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম তালুকদারকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১২ সালের ১৫ মে শ্যামপুর থানায় সেলিম তালুকদারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেলিম ওই মামলায় জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিলেন। এরমধ্যে আদালত গত ২২ ডিসেম্বর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দেন।
তিনি আরও জানান, গ্রেফতার সেলিম সীমান্তবর্তী জেলা থেকে ফেনসিডিল ঢাকায় সহযোগীদের কাছে সরবরাহ করতেন। ওই মামলায় ২ মাস ১০ দিন জেল খাটার পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। তার নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights