কালিয়াকৈরে পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে পৌরসভার ডাইনকিনি, চন্দ্রা ও কালামপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চানমিয়া, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন,সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন,বাবুল সরকার বিএনপি নেতা জহিরুল ইসলাম বিএনপি নেতা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights