ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান ইশতিয়াক

বাবা আবদুস সাদেক, বাংলাদেশ হকির কিংবদন্তি খেলোয়াড়। ফুটবলও খেলেছেন। বাবার পথ ধরে ছেলে ইশতিয়াক সাদেক ক্রীড়াঙ্গনে নাম লিখেছেন। খেলেছেন ক্রিকেট। সাবেক ক্রিকেটার ইশতিয়াক ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের অন্যতম থিঙ্কট্যাঙ্ক। বিসিবির নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে নির্বাচন করেছেন। সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক। তিনি প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। পরিচালক ইশতিয়াক ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন, ‘বিসিবির পরিচালক হয়ে খুবই ভালো লাগছে। পরিচালক হয়েই আমার কাজ শেষ হয়ে যায়নি। আমি দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করব। আশা করি বিসিবির পরিচালনা পর্ষদের আমরা সবাই মিলেমিশে কাজ করে ক্রিকেটের উন্নয়ন করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights