শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবিরের বিরুদ্ধে আবাসিক হলে খাবার ও বিশেষ উপহার বিতরণের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। মঙ্গলবার নির্বাচন কমিশনে এ অভিযোগ করা হয়।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী নূর উদ্দিন আবীর বলেন, হলগুলোতে খাবার বিতরণ ও আতরসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে ভোট চাচ্ছেন শিবির প্যানেলের প্রার্থীরা, যা আচরণবিধি লঙ্ঘন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থীজোট’ প্যানেলের প্রার্থীরা ও প্রার্থীদের পৃষ্ঠপোষকতায় তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাবার উপহার ও বিশেষ উপহার প্রদান করছে। এতে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট হচ্ছে। ভোটারদের উপহার প্রদান নির্বাচনের আচরণবিধির পরিপন্থী। এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ প্রভাবিত হচ্ছে। অবিলম্বে অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights