১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ : ইসি

অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী মাসের ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে নির্বাচনী অ্যাপ। যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালটও। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কিনা। হ্যাঁ অথবা না এর বিধান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবার ম্যাজিস্ট্রেটরা বলে আশা করেন কমিশনার সানাউল্লাহ।

তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে অ্যাপ। যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালট। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কিনা। হ্যাঁ অথবা না এর বিধান।

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্তমূলক- এ কথা জানিয়ে সানাউল্লাহ আরও বলেন, এটা দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরজন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights