কাতারে ফেমাস ট্রাভেল এন্ড ট্যুরসের চতুর্থ শাখা উদ্বোধন

আমিন ব্যাপারী, কাতার

কাতার প্রবাসীদের মাঝে স্বল্পমূল্যে বিমানের টিকেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ফেমাস ট্রাভেল এন্ড ট্যুরসের চতুর্থ শাখা উদ্বোধন করা হয়েছে। মুন-তাজাতে ফিতা ও কেক কেটে শুক্রবার এ শাখার উদ্বোধন করা হয়।

বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মুসলিম ঊদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শফিকুল ইসলাম বাবু, অধ্যাপক আমিনুল হক, গোলাম মাওলা হাজারী, আনোয়ার হোসেন মামুন, এম এ সালামসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নুরুল আলম বলেন, দেশ জনগণ ও প্রবাসীদের কথা চিন্তা করে প্রতিযোগিতার বাজারে বিদেশিদের পাশাপাশি বাংলাদেশিরাও এখন ট্যুরিজম খাতে বিনিয়োগ বাড়ছে। যার ফলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অন্যদিকে রেমিট্যান্স প্রেরণে ব্যাপক ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights