নাটোরে অসুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসুস্থ ব্যক্তির মাঝে চেক হস্তান্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লালপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে দুইটি করে ভেড়া ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে লালপুর উপজেলার অসুস্থ সাতজন ব্যক্তিকে তিন লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর ও ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে দুইটি করে ভেড়া বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. চন্দন কুমার সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, লালপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights