সাইফের পর নার্ভাস নাইনটিতে ফিরলেন সৌম্য
অনলাইন প্রতিবেদক
সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশ। সৌম্য সরকার আর সাইফ হাসানের দুর্দান্ত ওপেনিং জুটিতে দলীয় স্কোর দাঁড়ায় ১৭৬ রান। তবে ব্যক্তিগত ৮০ রান করে সাজঘরের পথ ধরেন সাইফ। তার আউটের পর সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন সৌম্য সরকার। তবে নার্ভাস নাইনটিতে আটকা পড়লেন সৌম্য। ৯১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে ২ উইকেটে ১৯৪ রান।
এর আগে মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। টাইগার দুই ওপেনার সৌম্য ও সাইফ মিলে ওপেনিংয়ে ১৫২ বলে ১৭৬ রানের জুটি গড়েন।
দুই দল একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। অলিখিত ফাইনাল। শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে সিরিজ জয় করতে মরিয়া ক্যারিবীয়রাও।
