শেরপুরে ‌খান বাহাদুর ফুটবল টুর্নামেন্ট শুরু

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ‌খান বাহাদুর ফুটবল স্মৃতি টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকালে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন খান বাহাদুরের মেয়ে রাজিয়া সামাদ ডালিয়া। খান বাহাদুর ফজলুর রহমান স্বাধীনতার আগে পাকিস্তান গণপরিষদের স্পিকার ছিলেন।

উদ্বোধনী খেলায় শেরপুর জেলা ফুটবল দল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ফুটবল দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে।

নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। যেখানে শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, বগুড়া জেলা এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights