কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম-বাঁশখালী সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের একমাত্র ছেলে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, সকালে ফাহিম তার মামার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে নানার বাড়ি যাচ্ছিল। পথে সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় উত্তর দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights