কলাপাড়ায় ঘরগিন্নি সাপ উদ্ধার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস’র সদস্যরা। বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন আখড়াবাড়ির শান্তর বাসা থেকে এ সাপটি উদ্ধার করা হয়।
এটির দৈর্ঘ্য দেড় ফুট। এছাড়া সাপটির শরীর ধুশর রংঙের এবং সাদা বর্নের ডোরাকাটা দাগ রয়েছে।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ওই বসতঘরের মানুষজন সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করা হয়েছে। তবে এ সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। এটি একটি নির্বিষ সাপ। সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে তাদের সংস্থাকে খবর দেয়ার অনুরোধ জানান তিনি।
