টেস্ট অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

অনলাইন ডেস্ক

গত জুনে শ্রীলঙ্কা সিরিজের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কে হবেন টেস্ট অধিনায়ক, এই নিয়ে আলোচনা চলছে। আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগেই অধিনায়ক খুঁজে নিতে হবে বিসিবিকে-এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্ব নিয়ে তিন-চারজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে।

রবিবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই প্রশ্নের মুখোমুখি হন লিটন দাস। টেস্ট নেতৃত্বে আগ্রহ আছে কি না, এমন প্রশ্নে হাসিমুখেই জবাব দেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, খেলোয়াড় হিসেবে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া অনেক বড় অর্জন। আমার মনে হয় না কেউ এই সুযোগ পেলে ‘না’ বলবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না। তারা (বিসিবি) যদি মনে করে আমি যোগ্য, নিশ্চয়ই কথা বলবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights