সত্যিই কি বিয়ে করেছেন জায়েদ খান?

অনলাইন প্রতিবেদক

অনেক দিন ধরেই দেশের বাইরে চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তবে দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও আলোচনা থেকে দূরে নেই তিনি। নানা সময়েই তাকে নিয়ে চর্চা হয়। এমনকি জায়েদ সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি দিলে সেটাও মুহূর্তেই ভাইরাল।

কিন্তু জায়েদ এবার আলোচনায় অন্য এক কারণে, বিয়ে। আর সেই আলোচনা উস্কে দিলো ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ছবি। বরের পোশাকে জায়েদ খান। তার পাশে কনের সাজে এক নারী। আবার সেই নারীর মুখ ঢেকে দেয়া। ঠিক এখানেই ঘনালো রহস্য। যারা জানেন, তারাও ব্যাপারটা ইনি বিনিয়ে জমিয়ে তুলছেন। আর যারা জানেন না, তারাও বোঝার চেষ্টা করছেন! প্রশ্ন করছেন, সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান? কেউ আবার মজা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না!

অনেকে এ নিয়ে বিভ্রান্ত। ফিসফাস চলছে। তবে সব গুঞ্জনের বাড়ন্ত আগুনে সোজা পানি ঢাললেন জায়েদ খান। মুঠোফোনে জানালেন, ‘এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহীর সাথে মিশিগানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন। তবে এটা তার আসল বিয়ে নয়।’

চিত্রনায়িকা মাহীও বেশকিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। জায়েদ খানও সেখানে অবস্থান করছেন বছর খানেক আগে থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights