চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে (৬৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের থানামহিরা গ্রামের প্রতাপ দাশের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় মিছিলে নেতৃত্ব দিতেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ। নগরীর মেহেদীবাগ এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে চকবাজার থানায় হস্তান্তর করে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights