জলবায়ু প্রতিরোধে বৈশ্বিক অর্থায়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে: রিজওয়ানা

জীববৈচিত্র্য ও পরিবর্তিত জলবায়ু প্রতিরোধে উন্নত দেশগুলোকে বৈশ্বিক অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, উন্নত দেশগুলো জলাবায়ুর বিপর্যয়ে এগিয়ে না আসলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলো বাঁচার পথ কঠিন হয়ে যাবে।

জলবায়ু ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি। মঙ্গলবার (২৮ অক্টেবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত রোড টু বেলেম; ‘পিপল লেড পলিসি বাংলাদেশ পজিশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কেবল অর্থ দিয়ে পূরণ সম্ভব নয়। নদীভাঙন, জীববৈচিত্র্য হ্রাস বা মানুষের নিরাপত্তা টাকা দিয়ে ফেরানো যায় না। এজন্য উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু ঝুঁকি ও পরিবেশকে কেন্দ্রীয়ভাবে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

উন্নয়ন এবং জলবায়ুর ন্যায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা না হলে আগামীতে তরুণ প্রজন্মকে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিবেশের জীববৈচিত্র্য রক্ষার ওপর নীতিনির্ধারকরদের এগিয়ে আসার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এস. এম. মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহরাব আলী, পরিচালক মির্জা শওকত আলী এবং সি৩ইআরের সহকারী পরিচালক রউফা খানমসহ অনেকে বক্তব্য রাখেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights