অগ্রিম টিকিট অনলাইনে উন্মুক্ত করার দুই-পাঁচ মিনিটের মধ্যেই শেষ
শামীম আহমেদ
শাহরিয়ার নাফিস বলেন, বিষয়টি নিয়ে আমি থানায় জিডি করতে চেয়েছিলাম। ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত করা হয়নি। তবে এর পেছনে রেলওয়ে ও যে প্রতিষ্ঠান টিকিট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তাদের লোকজন জড়িত থাকতে পারে। ১০ দিন আগে যেখানে অনলাইনে টিকিট নেই দেখাচ্ছে, একদিন আগে হুট করে টিকিট পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে কথা বলতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন ও প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি। পরিচালক (জনসংযোগ) রুবিনা পারভীনকে এসএমএস ও ফোন করলেও সাড়া দেননি।
