বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার

অনলাইন ডেস্ক

চলন্ত বাসে এক নারীকে হেনস্তা করার অভিযোগে রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে, নিজামুদ্দিন এক নারী যাত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং তাকে মারধর করে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, গ্রেফতার নিজামুদ্দিনকে শুক্রবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর এক নারীকে চলন্ত বাসে হেনস্তার ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, বাসের হেলপার ওই নারী যাত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং তার গায়ে হাত তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights