নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে, বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর ব্যাপক সহিংসতা চলছে- দাবি করে দেশটিতে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন।

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন।

তিনি বলেন, “নাইজেরিয়ায় খ্রিস্টানরা অস্তিত্বের হুমকির মুখে। হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে।”

তিনি আরও জানান, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হচ্ছে। এই তালিকায় বর্তমানে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ রয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাইলি মুর ও টম কোলসহ প্রতিনিধি পরিষদের অর্থ বরাদ্দ কমিটিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। সূত্র: স্কাই নিউজ, ফক্স নিউজ, সিবিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights