মেট্রোরেল চলাচল শুরু

অনলাইন ডেস্ক

মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়েছে।

রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ফেসবুক পেজে এক পোস্টে জানায়, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ট্রেন চলাচল ১২টা ৫৫ মিনিট থেকে পুনরায় শুরু হয়েছে।

এর আগে ডিএমটিসিএল জানায়, পল্লবী হতে মিরপুর- ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাইরে থেকে তার নিক্ষেপ করায় তা অপসারণের জন্য আজ দুপুর ১২ টা ৪০ মিনিট হতে ১টা ১০ মিনিট পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights