ঢামেকে কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. মামুনুর রশিদ (৩৪) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে মামুনুর রশিদকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার করে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী মো. বেল্লাল হোসেন সহ কয়েকজন কারারক্ষী তাকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিক জানাতে পারেননি মামুনুর রশিদকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা। তারা বলেন, পরে বিস্তারিত জানানো যাবে। তার বাবার নাম হাজী শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights