অভয় নগরে এনসিপির নির্বাচনী প্রচারণা
স্টপ রিপোর্টারঃআমিরুল ইসলাম
যশোরের অভয় নগর উপজেলার শিল্প বাণিজ্য নগরী নোয়াপাড়ায় শনিবার সকালে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ দোকানে দোকানে লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন এনসিপির অভয়নগর শাখার প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজান কবির, দলের উপজেলা নেতা নুরুজ্জামান হোসেন, মানিক রায়, মামুনুর রশিদ, মোহাম্মদ কুদ্দুস, রিফাত উজ্জামান, সিয়াম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।২৪ দফা ইশতেহারের ওই লিফলেট প্রাধান্য পায় জুলাই সনদ বাস্তবায়ন, ও রাষ্ট্র কাঠামো সংস্কার করা।সমন্বয়ক শাহাজান কোভিদ বলেন, আমরা কেন্দ্রের ঘোষণা মোতাবে ২৪ দফা ইশতেহার সম্বলিত লিফলেট জনগণের হাতে তুলে দিচ্ছে। আশা করি জনগণ আমাদের দাবির প্রতি একমত পোষণ করবেন।
