বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

কুমিল্লা প্রতিনিধি

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে বেশ কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ২০০ মিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ এবং এক কিলোমিটার পাইপলাইন অকেজো করা হয়। এসময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার ভাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কুমিল্লাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে।

জনসংযোগ বিভাগ জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘনের অপরাধসমূহ প্রতিরোধের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাটপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ পাইপলাইন উচ্ছেদ এবং পাইপলাইন অকেজো করা হয়। এছাড়া নগদ জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights