অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ

অনলাইন ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন তিনি, এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোবিন্দ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার পর তাকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।’

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার খোঁজ নিতে সোমবার সন্ধ্যায় অভিনেতা গোবিন্দ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান। হাসপাতাল থেকে বেরোনোর সময় তাকে বেশ উদ্বিগ্ন দেখা যায়।

৬১ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন। সবাই প্রার্থনা করছেন, গোবিন্দ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

সূত্র : দ্যা টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights