বাগেরহাটে নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লাকে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে শহরের খারদ্বার এলাকায় তার বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে জেলার মোরেলগঞ্জ থানার পুরাতন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়ী থেকে নাশকতার পরিকল্পনার মামলায় জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লাকে করেছে। মোরেলগজ্ঞ উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের এস আই মো. মাহমুদ হাসান বাদী হয়ে পূর্বের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে যুবদল নেতাকে আদালতে পাঠানো হয়। সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মো. আছাদুল ইসলাম সুজন মোল্লার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights