নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী

অনলাইন ডেস্ক

রাজধানীতে নাশকতার চেষ্টা এবং ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- তৃণমূল জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন (৩৬), বাগেরহাট জেলার মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার (২৮) এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. কামাল হোসেন (৪৮)।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। ঢাকায় নাশকতা ঘটানোর এবং ঝটিকা মিছিল করার প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights