ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন: মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
রাজনৈতিক দলগুলোকে ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক এমপি মো. মোশারফ হোসেন।

শুক্রবার বগুড়ার কাহালু উপজেলার মুরইল ও মালঞ্চা ইউনিয়নের যৌথ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান। কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. মোশারফ হোসেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই সাবেক এমপি আরও বলেন, বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights