সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের জরুরি নির্বাহী সভা অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির জরুরি সভা (১৬ নভেম্বর ২০২৫) রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে, সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলি খান। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালামসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সদস্যদের কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি সামনের কর্মসূচি এবং সাংগঠনিক শক্তিশালীকরণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভা শেষে সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights