ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে একজনের মৃত্যু, আহত অর্ধশত

নরসিংদী প্রতিনিধি

আজ শুক্রবার নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এ সময় নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এ ছাড়া রেলিং ভেঙে পড়ে ৩ জনসহ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন আরও ৫৫ জন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মৃতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে গোটা জেলাসহ আশপাশের জেলা। ক্ষণিকের মধ্যেই মানুষ হুড়োহুড়ি করে সড়কে বেরিয়ে আসেন। বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়িঘরে।

এদিকে, জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় আহত অন্তত শতাধিক নারী-পুরুষ ও শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ভবনে ফাটলসহ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights