মেট্রোরেলের লাইনে ড্রোন পতিত

অনলাইন ডেস্ক

রাজধানীতে মেট্রো রেলের লাইনে ড্রোন পতিত হওয়ায় চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড। শনিবার রাতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights