রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
অনলাইন ডেস্ক
বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে রাতে সৌজন্য সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল।
রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
