পাকিস্তানকে ১২৫ রানে থামিয়ে শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে ১২৫ রানে অলআউট করে শিরোপার স্বপ্ন দেখছে। রবিবার দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ইনিংসের শুরু থেকে পাকিস্তান একের পর এক উইকেট হারাতে থাকে। প্রথম বলেই ওপেনার ইয়াসির খান আউট হন। দলীয় ২ রানে ফেরেন মোহাম্মদ ফাইক। ৪.১ ওভারে গাজী গৌরী দলীয় ২৫ রানে আউট হন। শেষ পর্যন্ত পাকিস্তান ২০ ওভারে ১০ উইকেটে ১২৫ রানেই অলআউট হয়।

বাংলাদেশ ফাইনালে ওঠার পথে নাটকীয় সেমিফাইনালে ভারতকে সুপার ওভারে হারিয়েছে। ভারতকে ১৯৪ রানে থামিয়ে বাংলাদেশ সুপার ওভারে জয়ী হয়ে ফাইনালে পৌঁছায়। অন্যদিকে, পাকিস্তান শ্রীলংকাকে ৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায়।

বাংলাদেশ: জিশান আলম, হাবিবুর রহমান, ইয়াসির আলী, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেরব হোসেন, মাহফুজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল ও আব্দুল গাফফার।

পাকিস্তান: মায সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘোরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবায়েদ শাহ ও সুফিয়ান মুকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights