ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক
ছবি বাসসের

ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights