বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

বাগেরহাটের ফকিরহাটে একটি দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই ট্রাকের পেছনে অপর একটি পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় কালু মিয়া (৩৫) নামে চালকের এক সহযোগী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাগেরহাট- মাওয়া মহাসড়কের ফলতিতা মৎস্য বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিয়া সাতক্ষীরা জেলার বিনেরপোতা গ্রামের আজিজ মিয়ার ছেলে।

মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাগেরহাট- মাওয়া মহাসড়কের ফলতিতা মৎস্য বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথর বোঝাই ড্রাম ট্রাক আছড়ে পড়ে। এসময়ে ড্রাম ট্রাকে থাকা চালকের সহযোগী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে পৌছে লাশ উদ্ধার ও ট্রাক দুইটি জব্দ করে। দুপুরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights