খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন চীনা রাষ্ট্রদূত

বাসস
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে ফুলের তোড়া এবং একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলগুলো গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ. বি. এম. আবদুস সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights