হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক

হোয়াইট হাউসের কাছে এক দিন আগে গুলিবিদ্ধ হওয়া দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন। তার নাম সারা বেকস্ট্রম। অন্য সেনা সদস্যর অবস্থাও সংকটাপন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলার আগে বেকস্ট্রমের মৃত্যুসংবাদ তিনি জানতে পারেন। ট্রাম্প তাকে বর্ণনা করেন অত্যন্ত সম্মানিত, তরুণ, অসাধারণ একজন মানুষ হিসেবে। অন্য তরুণ সেনা সদস্য এখনো লড়াই করছেন। তার অবস্থাও খুবই আশঙ্কাজনক।

এদিকে, এ ঘটনায় আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এমন ঘোষণা দিয়েছে।

সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights