ঢাকায় পিয়াভেটের যাত্রা শুরু

থাইল্যান্ডের শীর্ষস্থানীয় ব্যাংপাকক হাসপাতাল গ্রুপ পিয়াভেটের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর শান্তিনগরের আইডিয়াল পয়েন্টে এক আয়োজনের মধ্য দিয়ে এই সফরের সূচনা হয়। ব্যাংপাকক হাসপাতাল গ্রুপের আন্তর্জাতিকখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গ্রুপ সিইও ড. ভানা চন্দ্রকামোল এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরও ছিলেন বিপিকে৯ ও পিয়াভেটের মার্কেটিং পরিচালক টিপভারিন ইন্ট্রাটাত, বিপিকে৯-এর সহকারী আন্তর্জাতিক মার্কেটিং পরিচালক মিস আনা মে ডিয়েল এবং প্রতিনিধি দলের কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন ডা. মো. জোবায়দুর রহমান জনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights