ট্রাম্পের দূত উইটকফের সঙ্গে মঙ্গলবার পুতিনের বৈঠক: ক্রেমলিন
অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধ বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এই ইস্যুতে মঙ্গলবার বিকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোতে বৈঠক করবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক ব্রিফিংয়ে বলেন, উইটকফের সঙ্গে বৈঠক মঙ্গলবার নির্ধারিত হয়েছে। বৈঠকটি দিনের দ্বিতীয়ার্ধে হবে। সূত্র: মস্কো টাইমস, এএফপি
